আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা

editor
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ০২:০০ পূর্বাহ্ণ
ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা

Manual6 Ad Code
উৎফল বড়ুয়া , সিলেট
সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ক্বীন ব্রিজ সংলগ্ন সারদা হলে রবিবার ২৬ জুলাই সন্ধ্যা ৬ ঘটিকায় ইউনাইটেড সিলেটের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের সাবেক প্রিন্সিপাল কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়িক ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান রিপন, সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, ইউনাইটেড সিলেটের সভাপতি মেহরাব মুমিন, সাধারণ সম্পাদক শহিদুল হক তাজিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এসএমপির অন্যান্য অফিসারবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর  দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং, মাদক ও অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে অনন্য অবদান রেখেছেন। তাঁর সততা, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি সিলেটবাসীর জন্যও গর্বের বিষয়। বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
বিদায়ী বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম  সিলেটবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পরিবহন সংগঠন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় সিলেট মহানগরে আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সিলেট আরও নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।
পরিশেষে তিনি সিলেটবাসীর ভালোবাসা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।