আজ রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

editor
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ণ
পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

Manual5 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার পোড়াদহ, সদরপুর ও মশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

আটককৃতদের মধ্যে ৪ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলার কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ১০ জন জুয়াড়ি ও ১১ জন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয়রা পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।

Manual4 Ad Code

অভিযান চলাকালে পোড়াদহ এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। কেউ কেউ ঘরের চালা ভেঙে দৌড়ে পালানোর চেষ্টা করলেও চারদিক থেকে ঘিরে ফেলে তাদের আটক করে পুলিশ। পরে সদরপুর ও মশান এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ সদরপুর বাজারের একটি চায়ের দোকানে চলা জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশনায় মিরপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে নিয়মিত মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া ১০ জন জুয়াড়ি ও ১১ জন মাদক-সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।