আজ শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম

Manual5 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual4 Ad Code

নতুন করে সারা দেশে স্বাস্থ্য সেবা নিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান (রেকিং) প্রকাশ করা হয়েছে।

Manual7 Ad Code

২০২৫ সালের আগস্ট মাসের চিত্রে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশের মধ্যে সপ্তম স্থানে অবস্থান করছে। এ জেলার মধ্যে প্রথম স্থানে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশের সকল উপজেলার বিভিন্ন সেবার মান, সেবা গ্রতিতাদের সংখ্যা, নরমাল ডেলিভারির সংখ্যা, প্রতিষ্ঠানের বিভিন্ন ছোট খাটো সকল বিষয়াদি, জনসংখ্যা, সক্ষমতা, সমস্যা সহ সকল বিষয় পর্যালোচনা করে এই (রেকিং) অবস্থান প্রকাশ করে।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন তিনি তার অভিব্যক্তি জানতে চাইলে তিনি বলেন,অনেক সমস্যাও সংকটের মধ্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো সেবা দেওয়ার। নরমাল ডেলিভারির ক্ষেত্রেও আমাদের অবস্থান জেলা এমনকি সিলেট বিভাগের মধ্যে ও প্রথম স্থানে অবস্থান করছি আমরা। এই প্রাপ্তির ধারা অব্যাহত রাখতে সবারই সাহায্য সহযোগিতা কাম্য। এ প্রাপ্তি আমাদের সকলের এবং ধন্যবাদ সবাইকে।

Manual2 Ad Code