আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগ ব্যায়াম সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন : ভারতীয় সহকারী হাইকমিশনার

editor
প্রকাশিত জুন ৭, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
যোগ ব্যায়াম সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন : ভারতীয় সহকারী হাইকমিশনার

Manual1 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস  বলেছেন, ২০১৫ সালে ভারত সরকারের উদ্যোগে জাতিসংঘের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয় এবং এরপর থেকে প্রতিবছর ২১ জুন বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। যোগ ব্যায়াম শুধু শরীরচর্চার একটি পদ্ধতি নয়; এটি সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন। একটি সুস্থ পরিবেশ যেমন মানুষের জীবনকে নিরাপদ করে, তেমনি নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Manual6 Ad Code

শুক্রবার (৫ জুন)  সিলেট নগরীর উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে আগামী ২০জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উদযাপন উপলক্ষে সিলেটে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উদ্যোগে এবং স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’(Triple A) এর সহযোগিতায় আয়োজিত এ ‘রান-আপ ইভেন্ট-এ যোগব্যায়ামের গুরুত্ব, সুস্থ জীবনধারা গঠন এবং আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্য অরুণ পাল, লেখক, প্রামাণ্যকার ও সংগঠক নিরঞ্জন দে এবং ‘ট্রিপল এ এর পরিচালক পদ্মশ্রী দে।

Manual3 Ad Code

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’-এর উদ্যোগে উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের ছাত্রীদের অংশগ্রহণে একটি বিশেষ যোগ সেশন পরিচালিত হয়। সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন মৌলিক যোগাসন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ পদ্ধতি এবং মানসিক প্রশান্তি অর্জনের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

Manual7 Ad Code

উল্লেখ্য, আগামী ২০ জুন সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপন করা হবে।