আজ সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পুলিশকে মেরে আসামি ছিনিয়ে নিল সহযোগীরা

editor
প্রকাশিত জুন ১০, ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ণ
সাভারে পুলিশকে মেরে আসামি ছিনিয়ে নিল সহযোগীরা

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

ঢাকার সাভারে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বক্তারপুর বেদে পল্লীতে এ হামলার ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান।

Manual6 Ad Code

হামলায় আহত সাভার মডেল থানার এসআই এস এম শামীম হোসেন এবং এএসআই মশিউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত পুলিশ সদস্যরা জানান, তারা মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে অভিযানে গিয়েছিলেন। তখন আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করলে সাত থেকে আট সহযোগী পুলিশের উপর হামলা করে এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

Manual4 Ad Code

পুলিশ প্রাথমিকভাবে তাদের প্রতিহত করে। কিন্তু পরে আরও ২০-২৫ জন একসঙ্গে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়।

খবর পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

Manual3 Ad Code

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, এএসআই মশিউর পায়ে এবং এসআই শামীম মুখে আঘাত পেয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর

Manual4 Ad Code