আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র মাইক্রোর চাপায় নিহত

editor
প্রকাশিত জুন ১২, ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ণ
বাঘায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র মাইক্রোর চাপায় নিহত

Manual8 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র মিনহাজুল ইসলাম (১০)মাইক্রোর চাপায় নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৪টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ে এই ঘটনা ঘটেছে। মিনহাজুল ইসলাম মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও মীরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
জানা গেছে, স্কুল  থেকে বাড়ি আসার পথে  মিনহাজুল ইসলাম সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড় হতে ২০০ গজ পূর্বে দুর্ঘটনাটি ঘটে   বাঘা থেকে চারঘাটের দিকে একটি সাদা মাইক্রো দ্রুত গতিকে যাওয়ার পথে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্্র নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে মাইক্রোটি চারঘাট সিনেমা হল মোড়ে আটক করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।