আজ রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে, ভারতীয় এক চোরাকারবারি আহত

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ণ
মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে, ভারতীয় এক চোরাকারবারি আহত

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আত্মরক্ষার্থে চালানো গু/লিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

Manual8 Ad Code

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা দু’জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর আকস্মিক আক্রমণের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছোড়েন।

Manual2 Ad Code

বিজিবির গু/লিতে এক চোরাকারবারি আহত হলেও, পরে সে তার সহযোগীকে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

Manual2 Ad Code