আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ
বগুড়ায় ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

বগুড়ার মোকামতলা উপজেলার তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে দেউলি ইউনিয়নের কানছগাড়ি এলাকায় কানছগাড়ি শিব মন্দির, শীতলা মন্দির এবং মহাশ্মশান মন্দিরে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় সূত্র ও পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে পূজা দিতে মন্দিরে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ক্ষয়ক্ষতির বিষয়টি দেখতে পান। পরে তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন, “মন্দিরগুলোতে প্রতি মাসে একটি নির্ধারিত শনিবার ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।”

তিনি আরও বলেন, “শনিবারের অনুষ্ঠানে আসতে গিয়ে আমরা দেখি তিনটি মন্দিরের সব প্রতিমা ভেঙে ফেলা হয়েছে। তবে কারা এই ভাঙচুর করেছে তা এখনো জানা যায়নি। আমরা এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।”

Manual7 Ad Code

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual8 Ad Code

বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
তথ্য সুএঃ ঢাকা ট্রিউবিউন

Manual2 Ad Code