আজ সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর হাইকোর্টে জামিন

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর হাইকোর্টে জামিন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর হাইকোর্টে জামিন
দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আপাতত কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

Manual6 Ad Code

রোববার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব ও কাজী আহসান হাবিব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘চূড়ান্ত শুনানি শেষে উনার জামিন কনফার্ম হয়েছে। উনার একটাই মামলা, যেটি দুদকের। রুল অ্যাবসলিউট হওয়ায় এই জামিনে উনার মুক্তি পেতে আইনগতভাবে আর কোনো বাধা নেই।’

Manual6 Ad Code

আদালতের শর্তের বিষয়ে তিনি বলেন, ‘আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা আছে, উনাকে পাসপোর্ট জমা দিতে হবে। আমরা আদালতের সেই নির্দেশনা পালন করব।’

বেরোবির শেখ হাসিনা ছাত্রী হল ও ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে প্রায় ৪ কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের অভিযোগে গত বছরের জুনে মামলাটি করে দুদক। এজাহারে নকশা পরিবর্তন, অনুমোদন ছাড়াই ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি, ঠিকাদারকে অবৈধ আর্থিক সুবিধা এবং সরকারি ক্রয়বিধির বাইরে গিয়ে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অভিযোগ আনা হয়।

 

Manual8 Ad Code