আজ সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক; যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৬, ০৬:৫১ অপরাহ্ণ
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক; যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে, আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের প্রমাণ তাকেই দিতে হবে।

Manual4 Ad Code

আজ সোমবার (১৫ জুন) বিকেলে আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল ও ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে।’ এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরব? যদি তিনি এ ধরনের কোনো কথা বলে থাকেন, তাহলে সেটি তাকেই প্রমাণ করতে হবে।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার আপিল করা হবে।তথ্য সুএঃ যুগান্তর

Manual8 Ad Code