আজ রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে উদ্ধার ৬০০ ঘনফুট অবৈধ বালু, জব্দের পর জনপ্রতিনিধির জিম্মায়

editor
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে উদ্ধার ৬০০ ঘনফুট অবৈধ বালু, জব্দের পর জনপ্রতিনিধির জিম্মায়

Manual6 Ad Code
শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে ৬০০ ফুট জব্দ করা হয়।
Manual8 Ad Code

বৃহষ্পতিবার (৩০ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নে শেভরন গ্যাস কোম্পানি ও গারো লাইনের মধ্যবর্তী এলাকায় আজ মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থলে কোনো আসামি বা অভিযুক্তকে পাওয়া যায়নি।

Manual4 Ad Code

মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী এই বালু জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে। একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত বালু আইনানুযায়ী নিষ্পত্তি বা নিলামের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তরে জানানো হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Manual2 Ad Code