জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
Manual7 Ad Code
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরের দিকে সংঘটিত ওই হামলায় কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেছে সংস্থাটি।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হামলায় আমেরিকার তিনটি এফ-৩৫ পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া অন্তত আরও তিনটি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষতি হয়েছে। তেহরানের দাবি, সম্প্রতি কেশম দ্বীপে মার্কিন বিমান হামলার জবাবেই জর্ডানের এই ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
তবে ইরানের এই দাবির সত্যতা এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ওয়াশিংটনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।
এদিকে জর্ডান সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার ভোরে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এরপর নির্ধারিত প্রতিরক্ষা ব্যবস্থা অনুযায়ী সবগুলোই মাঝআকাশে ধ্বংস করা হয়েছে।
এ মাসের শুরুর দিকেও আল-আজরাক ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রালের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং অবস্থান করছে।
Manual4 Ad Code
কয়েক দিনের সাময়িক বিরতির পর বুধবার রাত থেকে আবারও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। জর্ডানে মার্কিন বাহিনীর ওপর আগের হামলার জবাবে ইরানে ‘ভারী’ বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
Manual8 Ad Code
নতুন করে আলোচনা শুরুর লক্ষ্যে সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল। পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা বৃহস্পতিবার জানিয়েছেন, উত্তেজনা কমানোর আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনো চলমান।