আজ শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের শাহজালাল মাজারের দানের ডেক সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
সিলেটের শাহজালাল মাজারের দানের ডেক সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে আসা ভক্তদের দানের হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে আড়ালে থাকা আয়-ব্যয়ের হিসাবে নজরদারি বাড়াতে মাজারের দানের ডেকগুলোতে (ডেকচি) সিলগালা করে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স বসানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে বড় একটি কেন্দ্রীয় দানবাক্সের পাশাপাশি মাজারের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়। দানবাক্সগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে আনসার সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় স্থাপিত তিনটি ডেকে সিলগালা করা হয়।

Manual3 Ad Code

এর আগে গত শুক্রবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহর দানবাক্সে তালা দেয় জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এ দুই মাজারের বিপুল আয়-ব্যয়ের হিসাব নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকায় স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।

জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সিলেট সিটি কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন, ওয়াক্ফ এস্টেট, ইসলামিক ফাউন্ডেশন ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অস্পষ্টতা ও নির্ভরযোগ্য হিসাবপত্রের ঘাটতির বিষয়টি সামনে আসে। এরপর আয়-ব্যয়ের হিসাব ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, নিয়মিত অডিট এবং নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালনার বিষয়ে মতামত দেয়া হয়।

Manual6 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আগামী এক মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে এ হিসাব সংরক্ষণ করবে। এ সময়ের মধ্যে দানের উৎস, ব্যয়ের খাত এবং প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code