আজ শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

Manual6 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক  :
হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুরে অবস্থিত পূণ্যভূমি শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম (শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয়) পরিদর্শন করেছেন সিলেটে অবস্থিত ভারতের মান্যবর সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন।
পরিদর্শনকালে তিনি মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, প্রার্থনা করেন, প্রসাদ গ্রহণ করেন এবং মন্দির প্রাঙ্গণে একটি তমাল গাছের চারা রোপণ করেন। পরে মন্দিরের দর্শনার্থী বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন।
মন্তব্যে তিনি শ্রীশ্রী শচীঅঙ্গন ধামকে অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের তীর্থস্থান শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক সম্প্রীতিরও প্রতীক। তিনি ভবিষ্যতে এ স্থানের উন্নয়ন, সংরক্ষণ এবং দেশ-বিদেশের ভক্তদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় শচীঅঙ্গন ধামে ভক্তদের সুবিধার্থে একটি ভক্ত নিবাস নির্মাণের জন্য আবেদন করার উদ্যোগ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখেন ডা. সত্যকাম চক্রবর্তী, ডা. নিবাস পাল, শ্রী রনধীর চক্রবর্তী, শ্রী পরিতোষ বণিক এবং শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম পরিচালনা পর্ষদের সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ বণিক, শ্রীশ্রী শচীঅঙ্গন সেবা ট্রাস্টের চেয়ারম্যান ডা. নিবাস পাল, সাধারণ সম্পাদক শ্রী রনধীর চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি শ্রী কন্দর্প বিজয় বণিক, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট সজল বিশ্বাস, আলহাজ শেখ মোহাম্মদ ফিরোজ মিয়া, শ্রী দিনবন্ধু দেব, শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য, সুজিত চৌধুরী, সুকেশ দেব, কাজল কর, স্বপন দেব, নৃপেশ দেব, বিপ্লব ভট্টাচার্য রাজিব, সুবির দেব রাজু, আব্দুর রহিম, সুজিত রায় চৌধুরী ও শ্রী নিরেশ দেব।
এছাড়াও উপস্থিত ছিলেন দি এশিয়ান এইজ-এর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রতিনিধি রেডটাইমস বিডি-২৪ নিউজের নিজস্বপ্রতিবেদক স্বপন কুমার সিং  হবিগঞ্জ শিল্পকলা একাডেমির শিক্ষক বিন্দু চাষা।
পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার এর পরিদর্শনে
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ ভাটিয়া, যিনি সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড সেক্রেটারি।
বিঃদ্রঃ দাদা ভারতীয় সহকারী হাইকমিশনার
নীচের ছবিটি সবার উপরে আসবে।