আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শঙ্কা নেই, সতর্ক অবস্থানে ডিএমপি
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শঙ্কা নেই, সতর্ক অবস্থানে ডিএমপি
editor
প্রকাশিত June 19, 2026, 01:31 PM
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual3 Ad Code
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন। দিনটিকে ঘিরে কোনও ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
Manual4 Ad Code
শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এস এন নজরুল ইসলাম।
Manual1 Ad Code
তিনি বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি।
তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।