আজ মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় ‘পার্টনার কংগ্রেস’: কৃষি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে পরামর্শ

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ণ
বাঘায় ‘পার্টনার কংগ্রেস’: কৃষি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে পরামর্শ

Manual3 Ad Code
দোয়েল, বাঘা রাজশাহী:
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের ‘গ্রোথ অন এগ্রিকালচার অ্যান্ড ট্রেড কুইরা’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব *শাম্মী আক্তার*। তিনি বক্তব্যে কৃষি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণ ও নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন অনুপস্থিত ছিলেন।   বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার  মোঃ আব্দুল লতিফ।
স্বাগত বক্তব্য রাখেন বাঘা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শফিউল্লাহ সুলতান। প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন  বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান।
কৃষি সম্প্রসারণ অফিসার সোহানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে লাভজনক করতে তরুণদের এগিয়ে আসতে হবে। পার্টনার প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা পেয়ে বাঘার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার কাওসার আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি উদ্যোক্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।