আজ মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর সাত জায়গায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন)  দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।

দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয় সোমবার। সেদিন সন্ধ্যার পর থেকেই রাস্তায় বিজিবি নামে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অরাজকতা হতে পারে– এমন আলোচনা কয়েকদিন ধরেই আছে।

Manual6 Ad Code

এই আলোচনার মধ্যে সোমবার ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করে সরকার। এসব জেলায় সেনা কর্মকর্তাদের ম্যাজেস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code