রাজধানীর সবুজবাগে নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই )ফাতেমা এ তথ্য জানান।
তিনি বলেন, সবুজবাগে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছিল ওই নারী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Manual6 Ad Code
এসআই ফাতেমা বলেন, মৃতের স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। তিনি গাজিপুর মেট্রোতে কর্মরত। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। ওই নারী অবসাদগ্রস্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিক্রবিল গ্রামের নুর ইসলামের মেয়ে নিলুফার। সুএ:বাংলা ট্রিবিউন