আজ মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি

editor
প্রকাশিত জুন ৩০, ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী আহত হয়েছেন।

Manual8 Ad Code

সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম পাড়া সোলতান আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

জানা যায়, আহত এনায়েত আলী একই এলাকার বাসিন্দা।

Manual2 Ad Code

এ বিষয়ে লোকমান হাকিম বলেন, এনায়েত আলী গ্রামের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির পাশে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে এনায়েতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে।

এনায়েত আলীর ছোট ভাই লিয়াকত আলী বলেন, ‘এলাকায় মসজিদ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ চলছে। এ ছাড়া রাজনৈতিক কারণেও তার ওপর হামলা হয়ে থাকতে পারে। তিনি হাতে, পায়ে ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।’

এ বিষয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালিয়ে মো. রায়হান (২৬) নামের স্থানীয় এক তরুণকে আটক করে। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে এনায়েত আলী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সুএ:ইত্তেফাক