কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ছয় জনের নামে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দিয়েছেন এনসিপির এক নেতা। অভিযুক্ত অন্যরা হলেন, শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী।
রবিবার (৫ জুলাই) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি দাখিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট।
অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে ১৪০০ নিহত এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকজন মানুষ জুলাই বিপ্লব, স্মৃতিচিহ্ন ও আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে প্রকাশ্যে অবমাননা কর মন্তব্য করছেন। শান্তা ফারজানা নামে একজন জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। অভিনেত্রী শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লবকে সাজানো ঘটনা হিসেবে উল্লেখ্যের পাশাপাশি নানা অবমাননা কর বক্তব্য দিয়েছেন। এছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে অভিযোগপত্রে।
Manual5 Ad Code
এ বিষয়ে এস এম সুইট বলেন, ‘সম্প্রতি জুলাই বিপ্লবের বিরুদ্ধে কটূক্তি করা এবং জুলাই স্মৃতিস্তম্ভ অবমাননার মতো ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী একটা বিপ্লবের পরবর্তী সময়ে আবারও যারা নতুন করে আওয়ামী লীগের দালালি করতেছে, তাদের এই বৈধতা লাভ এবং তাদের পক্ষে যারা বয়ান তৈরি করতেছে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়; সেই দাবি অভিযোগে উল্লেখ করেছি।’
Manual3 Ad Code
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘এনসিপির কেন্দ্রীয় সদস্য এস এম সুইট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ছয় জনের বিরুদ্ধে। এ ব্যাপারে তদন্ত করা হবে।’ তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন