আজ সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মানবিক এরশাদ’র অর্থায়নে ‘নূরীয়া তালীমুল কুরআন মাদ্রাসা’র নতুন ভবনের উদ্বোধন

editor
প্রকাশিত জুলাই ৬, ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় মানবিক এরশাদ’র অর্থায়নে ‘নূরীয়া তালীমুল কুরআন মাদ্রাসা’র নতুন ভবনের উদ্বোধন

Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে শিক্ষার্থীদের ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। চরম্বার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ এরশাদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত ‘নূরীয়া তালীমুল কুরআন মাদ্রাসা’র নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই)  দুপুর ২টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এই ভবনটি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবনের পৃষ্ঠপোষক ও মানবিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ এরশাদ হোসেন। এ সময় তিনি বলেন, “এলাকার সন্তানদের সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এই মাদ্রাসার উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।” স্থানীয়রা জানান, তাঁর এই মহতী উদ্যোগের ফলে এলাকার শিক্ষাব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।
ফিতা কেটে ও বিশেষ দোয়ার মাধ্যমে ভবনের উদ্বোধন শেষে পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।