আজ মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ,চরম দুর্ভোগে পথচারীসহ ঢাকাগামী যাত্রীরা 

editor
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
জলঢাকায় চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ,চরম দুর্ভোগে পথচারীসহ ঢাকাগামী যাত্রীরা 

Manual3 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
পরিবহন খাতে সকল প্রকার চাঁদা বন্ধের দাবিতে নীলফামারীর জলঢাকায় সাড়ে তিন ঘন্টা ধরে রাস্তা বেড়িকেট দিয়ে অবরোধ করে রাখে পরিবহন মালিক গ্রুপের একাংশ।
রোববার (০৫ জুলাই)  সন্ধা সাড়ে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত বাসস্ট্যান্ড চত্বরে এ অবরোধ চলাকালে রাস্তার দু’পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়ে পথচারীসহ ঢাকাগামী যাত্রীরা।
আন্দোলনকারী জলঢাকা ট্রাভেলস ও পারফেক্ট ট্রাভেলস পরিবহনের মালিক মাজহারুল ইসলাম মিঠুন বলেন, ডিমলা থেকে শুরু করে ভাদুরদর্গাহ,জলঢাকা বাসস্ট্যান্ড, পেট্রোল পাম্প, বড়ভিটা,অবিলের বাজার,ধরেয়ার বাজার,মাগুরা পর্যন্ত আমাদের গাড়ি প্রতি শ্রমিক সংগঠনগুলোকে প্রতিদিন ৯০০ টাকা করে চাঁদা দিতে হয়। যা বাংলাদেশের কোথাও এতো চাঁদা দিতে হয়না,তাহলে আমরা নিজ জেলায় এতো টাকা চাঁদা দিবো কেন। তাই আমরা কয়েকজন সাধারণ পরিবহন মালিক একমত হয়ে আজকে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি।এখন থেকে আমরা কোথাও কোন চাঁদা দিয়ে গাড়ি চালাতে পারবোনা।
এসময় উপস্থিত ছিলেন, পরিবহন মালিক সাইফুল ইসলাম,সাগর ইসলাম,আব্দুল কাদের হৃদয়,খাদিমুল ইসলাম,আবু সাঈদ রাবু,জমির উদ্দিন ও মোঃ শাহ পরান।
পরে রাত এগারোটার দিকে জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম আন্দোলনকারী পরিবহন মালিকদের সাথে কথা বলে পরিবহন খাতে আর কেউ কোন চাঁদা নিতে পারবেনা এবং কোন গাড়ির মালিককে কোন প্রকার চাঁদা দিতে হবে না মর্মে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।