মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙ্গন, প্লাবিত হচ্ছে গ্রাম
মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙ্গন, প্লাবিত হচ্ছে গ্রাম
editor
প্রকাশিত July 9, 2026, 12:16 AM
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙ্গন, প্লাবিত হচ্ছে গ্রাম
অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আশা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।
Manual1 Ad Code
বুধবার (৮ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখাবিল এলকায় এই ভাঙ্গন দেখা দেয়। এতে করে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ কয়েকটি গ্রামে পানি ঢুকছিল।
স্থানীয় বাসিন্দা কবির মিয়া বলেন, আজ রাত ১০ টার দিকে হঠাৎ করে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে যায়। প্রায় ১০০ মিটার হবে ভেঙ্গেছে। ইতিমধ্যে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
Manual2 Ad Code
এদিকে বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদনদীর পানি বাড়ছে বিপৎসীমার ওপর দিয়ে মনু ও ধলাই নদীর পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা ও জুড়ী নদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ধলাই নদীতে ভাঙ্গন দিয়েছে। বিএসএফ এর বাঁধায় মখাবিলের এই অংশটুকু কাজ করানো সম্ভব হয়নি। বাঁধার মুখে যেটুকু কাজ করা গেছে তাই করা হয়েছে।
Manual1 Ad Code
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামা বলেন, বন্যার্থদের পাশে দাঁড়ানো হবে।তথ্য সুএঃ ঢাকা পোস্ট