মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেল সংঘর্ষ;আহত ২ ও নিহত- ১
মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেল সংঘর্ষ;আহত ২ ও নিহত- ১
editor
প্রকাশিত জুলাই ১১, ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ
Manual4 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
Manual7 Ad Code
মৌলভীবাজার জেলা সদরের শমসেরনগর রোডে এক মর্মান্তিক সড়ক দু/র্ঘ/টনায় প্রাণ হারিয়েছেন আব্দুল কাদির নামে এক মোটরসাইকেল আরোহী।
আজ শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে শমসেরনগর রোডের মাতার কাপন শিমুলতলা বাজার সংলগ্ন ‘বেগের বাড়ি গ্যাস পাম্পের’ সামনে টমটম ও মোটরসাইকেলের এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুল কাদিরের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে শমসেরনগর রোডের বেগের বাড়ি গ্যাস পাম্পের সামনের প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির টমটমের সাথে মোটরসাইকেলের জোরালো মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী আব্দুল কাদির ছিটকে পিচঢালা রাস্তায় পড়ে যান। মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংঘর্ষে টমটমে থাকা এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন।
এক প্রত্যক্ষদর্শী জানান: “হঠাৎ বিকট শব্দ শুনে আমরা গ্যাস পাম্পের সামনে ছুটে যাই। এসে দেখি র*ক্তাক্ত অবস্থায় একজন মাটিতে পড়ে আছেন, আর পাশে একটি শিশুসহ দুজন যন্ত্রণায় ছটফট করছে। আমরা তাৎক্ষণিকভাবে মানবিক দিক বিবেচনা করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”
Manual2 Ad Code
এই মর্মান্তিক দু/র্ঘটনার পর পরই শমসেরনগর রোডের শিমুলতলা বাজার ও আশেপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ব্যস্ততম এই সড়কে প্রায়শই বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে দু/র্ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
Manual5 Ad Code
খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ নিহতের ম/রদেহ উদ্ধার করেছে।