আজ রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বানভাসি মানুষের পাশে ‘সামরাস ট্রাভেলস’: বিতরণ করা হলো মানবিক উপহার

editor
প্রকাশিত জুলাই ১২, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় বানভাসি মানুষের পাশে ‘সামরাস ট্রাভেলস’: বিতরণ করা হলো মানবিক উপহার

Manual4 Ad Code
ফাহাদ, লোহাগড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস।
শনিবার  (১১ জুলাই)) বিকেল ৪টায় পশ্চিম আমিরাবাদের মাস্টারপাড়া, উদ্যানপাড়া, খৈয়ারকুল ও হাজীর পাড়ার প্রায় ১০০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে মানবিক উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক এই কার্যক্রমের নেতৃত্ব দেন সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান ও ছিদ্দিক ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবু ছিদ্দিক। তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকতে সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ সংগঠক তামিম মির্জা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইউএম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সাকিবুল রহমান তোয়াছিন, মোহাম্মদ মুজাহিদ এবং সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরসের অফিস সহকারী মোহাম্মদ জাবেদ।
স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছিদ্দিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।