আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

Manual8 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual8 Ad Code

গার্লস কলেজে শিক্ষকতা করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে জেলা শাখার সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) দায়িত্ব পালন করতে পারবেন না।

Manual6 Ad Code

এ বিষয়ে অব্যাহতি পাওয়া জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি রুকন বা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারেন না। দলের এই সিদ্ধান্তে আমার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই। চাকরি ছাড়লে পুনরায় স্বপদে বহাল হওয়ার সুযোগ রয়েছে।

Manual2 Ad Code

নতুন দায়িত্ব পাওয়ার পর এনামুল হক বলেন, দলীয় সিদ্ধান্ত ও সর্বসম্মতিক্রমে আমাকে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করার চেষ্টা করব।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সাতজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় তাৎক্ষণিকভাবে সর্বসম্মতিক্রমে শহর জামায়াতের আমির এনামুল হককে নতুন জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় অবস্থিত বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক।