আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার কুঞ্জেররহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
ভোলার কুঞ্জেররহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

Manual2 Ad Code
গাজী তাহের লিটন, ভোলা:
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন’ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে র‍্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট শাখা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ভোলার বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাটে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক ভোলা শাখার এজিএম পরিমল চন্দ্র বিশ্বাস।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
‘ক্যাশলেস বাংলাদেশ’ এ বিষয়ে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ব্যবস্থাপক মো. মেজবাহউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুঞ্জেরহাট বাজারের ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব কাজী, মেসার্স ফরাজী স্টোরের স্বত্তাধিকারী আলহাজ নুরে আলম ফরাজী, ডিটিএম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, মেসার্স ভাই, ভাই ট্রেডার্সের স্বত্তাধিকারী মো. সোহেল মিয়া ও সাংবাদিক ডা. গাজী তাহের লিটন প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি, কুঞ্জেরহাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঋণ দেয়ার ওপর গুরুত্ব আরোপ করে ব্যাংকের শাখা ব্যবস্থাপকের দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনা পর্ব শেষে মুফতি আব্দুস শহীদের পরিচালনায় দোয়া মোনাজাতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখা আয়োজিত প্রাণোবন্ত এ অনুষ্ঠানের অনুষ্ঠানের সমাপ্তি হয়।