আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১ জন 

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ০১:১০ পূর্বাহ্ণ
হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১ জন 

Manual7 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ ও একটি মিনি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে একজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানাধীন উত্তর ভবানীপুর এলাকার মো. সাবু মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো. তারিকুল ইসলাম। তাদের সঙ্গে অভিযানে অংশ নেন এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়া, কনস্টেবল আরাফাত, রেজাউল, দেলোয়ার এবং ড্রাইভার কনস্টেবল নাজমুল হোসেন।
অভিযানকালে মো. কাউসার (২১) নামে এক ব্যক্তির হেফাজত থেকে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ এবং একটি মিনি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। আটক কাউসার সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার আব্দুল নূরের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় বাহুবল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১০ রুজু করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
হবিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।