কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
editor
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
শরিফুল হক পপি, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করলে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)|
বিজিবির বাধায় ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান|
Manual3 Ad Code
শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মহিষকুন্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে|
Manual5 Ad Code
বিজিবি জানায়, আটজনের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন ট্রান্সজেন্ডার ছিলেন| তারা ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে| তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল ঘটনাটি শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়| বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হযন|
Manual2 Ad Code
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে| সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে|