আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জলঢাকায় গনঅধিকার পরিষদের বিক্ষোভ 

editor
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ
ভিপি নুরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জলঢাকায় গনঅধিকার পরিষদের বিক্ষোভ 

Manual8 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উদ্দেশ্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ এনে এরই প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র, যুব ও গনঅধিকার পরিষদ।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্হানীয় জিরো পয়েন্ট মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান,সহ-সভাপতি সাকিব সালাফি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, জলঢাকা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নুরনবী ইসলামসহ আরও অনেকে।