মদপান করে দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু, আরেকজন আইসিইউতে
মদপান করে দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু, আরেকজন আইসিইউতে
editor
প্রকাশিত August 3, 2026, 10:01 PM
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসন এলাকার গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর রুশ নাগরিক বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
Manual3 Ad Code
সোমবার (৩ আগস্ট) সকালে গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) এবং আহত মেনচেভ (৫৩) দুজনেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম’ এর কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Manual7 Ad Code
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই রুশ নাগরিক একসঙ্গে মদপান করছিলেন। মদ্যপ অবস্থায় কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত মেনচেভ জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
Manual6 Ad Code
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে রাশিয়া দূতাবাসের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।’তথ্য সুএ:বাংলা ট্রিবিউন