আজ সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ণ
সিলেটে তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট

সিলেটে তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার(রেজিঃ নং ৬২৬/৯৯)দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ সালের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সাখাওয়াত আলী শাহীকে সভাপতি এবং মো. নাজিম উদ্দিন পান্নাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

Manual2 Ad Code

শনিবার (৮ আগস্ট) রাতে তাঁতীপাড়াস্থ দি এইডেড হাই স্কুলের সভাকক্ষে এ দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি সাখাওয়াত আলী শাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

Manual2 Ad Code

বক্তব্যে নাসিম হোসাইন বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই। এলাকার যুব ও কিশোরদের খেলাধুলাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও গঠনমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। এলাকার যেকোনো কল্যাণমূলক কাজে তিনি পাশে থাকার আশ্বাস দেন।

কমিটির অন্যন্যা সদস্য হলেন, সহ-সভাপতি হিসেবে আশফাকুজ্জামান সালেহ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আজিম, কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দে, দপ্তর সম্পাদক তারেক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কার্তিক পাল এবং শিক্ষা ও প্রচার সম্পাদক শাহআলম দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জাফর কমির ও বিপ্লব পাল। সভা শেষে কমিটি ঘোষণা করেন অ্যাডভোকেট পি কে রায়।

সভায় আরও উপস্থিত ছিলেন জয়দেব কুমার ধর, অ্যাডভোকেট পি.কে. রায়, সাবেক কাউন্সিলর জামাল আহমদ, শফি চৌধুরী, শওকত আলী শান, আব্দুল মতিন, গোলাম সরওয়ার, রমা পদ ভট্টাচার্য, গোপাল সাহা, বিমল রায়, প্রবীর দেবনাথ, ধ্রুব রায়, মামুনুর রশিদ, অঞ্জন মজুমদার, শাহ আলম, আশরাফুজ্জামান সালেহ, এমদাদুর রশিদ, শিবাজী দাস, আকবর আলী রুবেল, শমসের রাসেল, নাজিম উদ্দিন পান্না, আব্দুল্লাহ রুবেল, তারেক হোসেন, সৈয়দ মিজান, আহমদ হাসান, আতিকুর রহমান আজিম ও মো. মঈন উদ্দিন প্রমুখ। সভা ও কমিটি ঘোষনার পর বিশেষ দোয়া মোনাজাত ও নৈশভোজ অুনষ্ঠিত হয়।

Manual2 Ad Code

পরে তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটি তাঁতীপাড়া নিবাসী নাসিম হোসেন দীর্ঘদুই বছর পর সিলেট মহানগর বিএনপির সভাপতির পদ ফিরে পাওয়ায ফুল দিয়ে বরণ করে নেন।