আজ সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার ও হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজার ও হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Manual1 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ  রবিবার  (৯ আগস্ট) পৃথক আয়োজনে দুই জেলার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার তুলে ধরেন।

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোয় গিয়ে শেষ হয়। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া।

বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরাম ও কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন বড়লেখা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, বিভিন্ন পুঞ্জির ভূমি সমস্যার সমাধান এবং শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাজেট বরাদ্দসহ ১৪ দফা দাবি তুলে ধরেন।

Manual2 Ad Code

বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নারায়ণ কুর্মীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

তিনি আদিবাসীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, এমপি পত্নী ফৌজিয়া আহমদ, এমপি কন্যা ফাতেমা বিনতে আহমদ সানজিদা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অন্যদিকে হবিগঞ্জের চুনারুঘাটেও বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বেলা ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি, চুনারুঘাটের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন

চিত্তরঞ্জন দেব বর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এবং বিএনপি চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ।

অনুষ্ঠানে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরেন। একই সঙ্গে সমঅধিকার, মর্যাদা ও ন্যায্য দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Manual6 Ad Code

দুই জেলার পৃথক কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনায় তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য ফুটে ওঠে।