আজ বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ!

editor
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ!

Manual4 Ad Code

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Manual4 Ad Code

সোমবার (১০ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Manual1 Ad Code

আগামী ২৪ ঘণ্টায় যেসব এলাকায় বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বুধবার থেকে শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (১৪ আগস্ট) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

ফলে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং কয়েক দিনের টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনশীল থাকতে পারে।

Manual8 Ad Code