আজ বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব

editor
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ
বুধবার ৮টি প্রশিক্ষিত কুকুর নিলামে তুলছে র‍্যাব

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অপারেশনাল কাজে ব্যবহৃত আটটি প্রশিক্ষিত কুকুর এবার উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। নিলামের তালিকায় রয়েছে পাঁচটি ল্যাব্রাডর ও ৩ জার্মান শেফার্ড জাতের কুকুর।

মঙ্গলবার (১১ আগস্ট) র‍্যাব সদর দপ্তরের ওয়েবসাইটে র‍্যাব হেডকোয়ার্টার্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) কমান্ডার, বিএন কামরুল হাসানের স্বাক্ষরিত প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

র‍্যাব সদর দপ্তরের টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী, নিলামে অংশ নিতে আগ্রহীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে। নিলামের আগে সম্ভাব্য ক্রেতারা কুকুরগুলো পরিদর্শনের সুযোগ পাবেন। বিক্রয়মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

নিলামে উঠছে ডিলন, ডিগবি, ডন, ইভান, এলমা, নেরো, হেইডি জুনিয়র ও উইংক। তাদের বয়স ছয় বছর সাত মাস থেকে আট বছর তিন মাসের মধ্যে। ডিলন, ডিগবি ও ইভান পুরুষ ল্যাব্রাডর; ডন ও হেইডি জুনিয়র নারী ল্যাব্রাডর। অন্যদিকে নেরো ও উইংক পুরুষ জার্মান শেফার্ড এবং এলমা নারী জার্মান শেফার্ড।

প্রতিটি কুকুর আলাদাভাবে নিলামে বিক্রি করা হবে। নিলামে সর্বোচ্চ দরদাতা হলেই যে কুকুরটি তার কাছে বিক্রি হবে, এমন নিশ্চয়তা নেই। কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়েও যেকোনো দর গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে। সফল দরদাতাকে তিন দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করে র‍্যাব সদর দপ্তরের অপারেশনস শাখার উপ-পরিচালকের সঙ্গে যোগাযোগ করে কুকুর বুঝে নিতে হবে।

Manual6 Ad Code

র‍্যাবের সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন অপারেশনাল দায়িত্ব পালনের পর বয়সজনিত কারণে এসব কুকুরকে ভারী অনুসন্ধান, টহল বা বিস্ফোরক শনাক্তকরণের মতো কঠিন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তারা শারীরিকভাবে সুস্থ এবং সাধারণ পোষা প্রাণী হিসেবে জীবনযাপন করতে সক্ষম বলে জানান সংশ্লিষ্টরা। সুএঃ ঢাকা পোস্ট

Manual8 Ad Code