আজ বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ণ
বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

Manual4 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬। জুড়ী এবং বড়লেখা উপজেলার সকল আদিবাসী জনগোষ্ঠীদের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মুখে ফিতা কেটে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

পরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জুড়ী-বড়লেখার বিভিন্ন প্রান্ত থেকে নানা রঙের ঐতিহ্যবাহী পোশাক পরা বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু-কিশোররা অনুষ্ঠানস্থলে সমবেত হন। তাঁরা সবাই বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। পরে বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন নিয়ে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নারায়ণ কুর্মীর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি রিপন কুর্মী এবং বড়লেখা আদিবাসী যুব ফোরামের আহ্বায়ক জসিন্তা সুম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, এমপি পত্নী ফৌজিয়া আহমেদ, এমপি কন্যা ফাতেমা বিনতে আহমেদ সানজিদা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, আদিবাসী যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি তামলিমন বারেঃ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কেন্দ্রীয় সদস্য ফাদার যোসেফ গোমেজ, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন বড়লেখা শাখার সাধারণ সম্পাদক এলিয়াস বারেঃ সহ অনেকেই।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও আলাদা ভূমি কমিশন গঠন, খাসি, গারো, ত্রিপুরাসহ বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী ও চা-বাগানের শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং আদিবাসীদের সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা।

Manual8 Ad Code

পরে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ৩০/৩৫টি বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা তাঁদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

Manual7 Ad Code