আজ রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual7 Ad Code

শনিবার (১৫ আগষ্ট) দুপুরে কুলাউড়া উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস চৌধুরী নামে ওই নেত্রীকে গ্রেফতার করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী। তার বাড়ি কুলাউড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। স্থানীয় শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পুরো কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করার পর তা পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।সুএ:বাংলা ট্রিবিউন

Manual7 Ad Code

 

Manual2 Ad Code