আজ সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপু মনি ৫ মামলায় কেন জামিন পাবেন না, প্রশ্ন হাই কোর্টের

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
দীপু মনি ৫ মামলায় কেন জামিন পাবেন না, প্রশ্ন হাই কোর্টের

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

  • বিভিন্ন অভিযোগে দীপু মনির বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা হয়েছে, এর মধ্যে ৩৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপু মনিকে পাঁচটি মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ আজ সোমবার (১৭ আগষ্ট) এ আদেশ দেয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম পরে বলেন, রুলে সরকারকে বিবাদী করে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Manual6 Ad Code

গাজীপুরের গাছা থানার ২০২৪ সালের ৫ অক্টোবরের হত্যা মামলা, আদাবর থানার ৪ অগাস্টের হত্যা মামলা, শাহবাগ থানার ২৫ অক্টোবরের হত্যা মামলা, শাহবাগ থানার ২৩ মার্চের মামলা এবং বাড্ডা থানার ১৬ নভেম্বরের দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারার মামলার বিষয়ে এ রুল জারি করেছে হাই কোর্ট।

আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার। তার সঙ্গে ছিলেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. মাসুদুল আলম দোহা।

Manual3 Ad Code

আইনজীবী ফয়সাল বলেন, হত্যা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে দীপু মনির বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে আদালতে এখন পর্যন্ত ৩৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual1 Ad Code

ঢাকার বাইরে চাঁদপুরেও দীপু মনিকে একাধিক মামলায় আসামি করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

তিনি বলেন, এ পর্যন্ত তিনটি মামলায় দীপু মনির জামিন হয়েছে। এর মধ্যে দুটি মামলায় জামিন স্থগিত করা হয়েছে এবং একটি মামলায় জামিন বহাল রয়েছে। তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর

 

Manual5 Ad Code