আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আহত বিরল প্রজাতির উল্টোলেজী বানর উদ্ধার

editor
প্রকাশিত আগস্ট ২১, ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আহত বিরল প্রজাতির উল্টোলেজী বানর উদ্ধার

Manual1 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে আহত একটি বিরল প্রজাতির উল্টোলেজি বানর (পিগ-টেইলড ম্যাকাক) উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বানরটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, দুপুরে শ্যামলী আবাসিক এলাকায় একটি বানর বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মাঝে এক সংবাদকর্মী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দ্বীপ ঘটনাস্থলে গিয়ে বানরটিকে উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসার জন্য সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শ্রীমঙ্গল ও আশপাশের বনাঞ্চল সংকুচিত হওয়ায় এবং খাবারের সংকটে বন্যপ্রাণীরা প্রায়ই লোকালয়ে চলে আসছে। আসার পথে অনেক সময় তারা প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে।

তিনি বলেন, স্থানীয়রা সচেতন হয়ে খবর দেওয়ায় বানরটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

Manual2 Ad Code