আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৪ ঘণ্টায় মধ্যে যেসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ
আগামী ২৪ ঘণ্টায় মধ্যে যেসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদ-নদীর পানি বেড়ে ২ জেলার কোথাও কোথাও নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Manual3 Ad Code

আবহাওয়া সংস্থাগুলোর বরাতে এতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পাশাপাশি আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Manual6 Ad Code

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

Manual3 Ad Code

হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ছিল, যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৪ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ৫ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং নদীগুলোর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে।সুএ:আরটিভি

 

Manual7 Ad Code