বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তার
বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তার
editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলায় এজহারনামীয় ১ নং অন্যতম পলাতক আসামি রাসেল মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বাঘা থানা মামলা নম্বর ১৬(৬)২৬। বুধবার (২৬ আগষ্ট) তাকে গ্ৰেপ্তার করা হয়েছে। সে উপজেলার চাকিপাড়া গ্ৰামের আনসার আলীর ছেলে। সে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
পুলিশ জানায়, গত ই;২১/৬/২০২৬ তারিখ সন্ধ্যার পূর্ব মুহূর্তে থানার বাউসা ইউনিয়নের অন্তর্গত ধন্দহ সরকার পাড়া গ্রামের জনৈক আব্দুস সামাদ ডাক্তারের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর গ্রেফতারকৃত আসামি রাসেল মিয়া সহ অপরপার অপরাধীগণ পরস্পর যোগ সাজসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টির লক্ষে বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিয়ে উক্ত এলাকার জনগণের আতঙ্ক সৃষ্টি করছিল। তারা অপরাধ সংগঠনের ষড়যন্ত্র,প্রচেষ্টা,প্ররোচনার মাধ্যমে রাষ্ট্র বিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে জনগণের মধ্যে ভয়-ভীতি প্রদর্শন করে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করছিল।
এ ঘটনায় বাউসা ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান,উক্ত মামলা হওয়ার পর থেকেই সে ঢাকায় অজ্ঞাত স্থানে পলাতক ছিল। তার বিরুদ্ধে প্রায় অর্ধ যুগ পূর্ব হইতে বিভিন্ন সময়ে রুজু হওয়া ৮(আট)টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
তাকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।