আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ টাকা মজুরি কার্যকরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
৫০০ টাকা মজুরি কার্যকরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Manual8 Ad Code

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক মজুরি ৫০০ টাকা কার্যকরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকেরা।

Manual5 Ad Code

রোববার (৩০ আগষ্ট)  উপজেলার দক্ষিণগুল চা-বাগানের চা শ্রমিক, ছাত্র ও যুবকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন। পরে তারা কাজে ফিরে যান।

শ্রমিকেরা দৈনিক মজুরি ৫০০ টাকা কার্যকর করার পাশাপাশি শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারের দাবি জানান।

সকালে দক্ষিণগুল চা-বাগানের ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাক্টরির সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ফ্যাক্টরির সামনে পথসভা করেন শ্রমিকেরা।

Manual3 Ad Code

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন কমিটির সহসভাপতি পার্বতী ফুলমালী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক যোগল ফুলমালী এবং চা শ্রমিক সুমন ঘোষ ও নয়ন মৃদা।

শ্রমিকেরা বলেন, ‘আমরা কী কষ্টে আছি, তা আমরাই জানি। দীর্ঘদিন ধরে নানা সংকটে জীবনযাপন করছি। দুই বছরের বেশি সময় ধরে বাগানে পর্যাপ্ত ওষুধ পাওয়া যাচ্ছে না। বাগানে চিকিৎসকও নেই। অসুস্থ হলে শ্রমিকদের নিজেদের খরচে চিকিৎসা নিতে হচ্ছে।’

শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের জীবনমান ও অধিকার নিশ্চিত করতে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

Manual4 Ad Code