আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ণ
সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন

Manual1 Ad Code

উৎফল বড়ুয়া, সিলেট

দেশের দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় অপরাধ দমন ও নজরদারি বাড়াতে থার্মাল ইমেজিং এবং নাইট ভিশন সুবিধাসম্পন্ন আধুনিক ড্রোন ব্যবহারের যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual7 Ad Code

এই লক্ষ্যে সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (SSSDW)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উদ্বোধন শেষে তিনি ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী ও মহড়া পরিদর্শন করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, যেসব সীমান্ত এলাকায় বিজিবির জনবল দিয়ে ম্যানুয়ালি নজরদারি করা কঠিন, সেখানে নাইট ভিশন ও থার্মাল ইমেজিং ড্রোন ব্যবহার করা হবে। এতে ওপারে থাকা ব্যক্তি শনাক্তকরণের পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও মানব পাচারের মতো অপরাধ দ্রুত রোধ করা সম্ভব হবে। মন্ত্রী আরও একটি বড় তথ্য প্রকাশ করে বলেন, বিজিবির জন্য দেশে ড্রোন তৈরি ও সংযোজনের (অ্যাসেম্বল) কাজ শুরু হয়েছে, যা ভবিষ্যতে দেশের একটি শক্তিশালী ডিফেন্স ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠতে পারে। এই প্রযুক্তি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালে ত্রাণ বিতরণ ও উদ্ধারেও কাজে লাগানো হবে।

Manual1 Ad Code

 

 

Manual3 Ad Code