আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘা পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
বাঘা পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Manual5 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী), প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  মঙ্গলবার ( ১ লা সেপ্টেম্বর)  বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
বিকেল ৫টায় অনুষ্ঠিত র‍্যালিটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায়,দলের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক।’
 ‘আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’
বক্তারা আরো বলেন,সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে।’
বাঘা পৌর বিএনপির আয়োজনে এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের ছেলে, বিএন পি নেতা রাকিবুল হাসান অলিভ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।  উপস্থিত ছিলেন পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক সহ বিএন পি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।