আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-হেগসেথ যুদ্ধাপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৬, ০১:১৭ অপরাহ্ণ
ট্রাম্প-হেগসেথ যুদ্ধাপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। তিনি বিদেশে মার্কিন অস্ত্রের ব্যবহার এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের তীব্র সমালোচনা করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রামিরেজ লেখেন, ‘একটি নবদম্পতির জীবনের নতুন সূচনার উদযাপনের দিনটি ভয়াবহ ধ্বংসলীলায় পরিণত হয়েছে। ফিলিস্তিন থেকে শুরু করে ইরান পর্যন্ত আমাদের বোমা দিয়ে নিরীহ নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে।’

Manual2 Ad Code

তিনি কংগ্রেসকে যুদ্ধবাজদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন। একই সঙ্গে ট্রাম্প ও হেগসেথের কার্যক্রমে চোখ বন্ধ করে না রেখে ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাস করার মাধ্যমে কংগ্রেসকে তার নিজস্ব ক্ষমতা পুনরুদ্ধার করা এবং এই অশেষ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

Manual8 Ad Code

সূত্র: মিডল ইস্ট আই

Manual5 Ad Code

 

Manual7 Ad Code