আজ শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

Manual8 Ad Code

শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’ (গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়)।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন রুমিন ফারহানা।

Manual2 Ad Code

জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে— দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না— ‘টুকু আসে টুকু যায়’। এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। সুএঃ যুগান্তর

Manual8 Ad Code