ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে প্রায় দেড় কোটি টাকার পণ্যবোঝাই একটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
Manual4 Ad Code
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পৌরশহরের বড়বাজার নৌঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
Manual5 Ad Code
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে বড় একটি নৌকা আখাউড়ার বড়বাজার নৌঘাটে ভেড়ার চেষ্টা করছিল। এ সময় নদীতে তীব্র স্রোত থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকাটি উল্টে গিয়ে পণ্যসহ নদীতে ডুবে যায়।
Manual1 Ad Code
নৌকায় থাকা মালামালের বড় একটি অংশ পানিতে তলিয়ে যায় এবং কিছু পণ্য স্রোতে ভেসে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী জানান, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের দাবি, নৌকাটিতে দেড় কোটি টাকারও বেশি মূল্যের মালামাল ছিল।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, নৌকাটিতে অতিরিক্ত পণ্য বোঝাই করা হয়েছিল। ঘাটে ভেড়ানোর সময় নদীর প্রবল স্রোতের কারণে মাঝি নিয়ন্ত্রণ হারালে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।