আজ বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের সন্নিকটে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual1 Ad Code

ক্যাম্পাস এলাকায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, বিস্ফোরণের খবর পেয়েই প্রক্টরিয়াল বডি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন। কারা এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Manual1 Ad Code

এর আগে একই দিন দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকসংলগ্ন সড়কেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার কিছুক্ষণ পরই ওই এলাকায় বিস্ফোরণটি ঘটে।

Manual3 Ad Code

সুপ্রিম কোর্টের সামনের বিস্ফোরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে দুই হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তারা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুষ্কৃতকারী হতে পারে উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় আনতে জোর তদন্ত চলছে বলে জানান তিনি।