আজ শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলো— আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৮) এবং শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকা থেকে আসা তার খালাতো ভাই নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমল দাসের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার পরিবারসহ আমতৈল গ্রামে আসে শিশু দুর্জয়। বুধবার দুপুরে দুই ভাই মিলে বাড়ির পাশের নিলয় দাসের দোকানসংলগ্ন একটি জলাশয়ে বরশি নিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

Manual5 Ad Code

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরের দিকে স্থানীয় এক ব্যক্তি মাঠ থেকে ঘাস কাটতে যাওয়ার সময় জলাশয়ে শিশুদের মরদেহ ভাসতে দেখেন। পরে তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহ দাহ করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code