আজ সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরি মামলাসহ গ্রেফতার-৪

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
বাঘায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরি মামলাসহ গ্রেফতার-৪

Manual3 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী,) প্রতিনিধিঃ
বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃসেরাজুল হক এর দিক-নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। মাদক মামলায় ১ জন গ্রেফতার করেছে।
শনিবার  রাতে পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে রাজিব মিয়া (২৫)-কে তার নিজ এলাকা থেকে ২১ পিস ইয়াবা  ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
চুরি ও অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
শনিবার  ( ১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে বাঘা পৌরসভার কলিগ্রামের আজিজুল সরকারের ছেলে বাবু (২৪) ও নারায়ণপুর গ্রামের সাপাহার আলীর ছেলে রাসেল (২৮)-কে চুরি মামলায় নারায়ণপুর গ্রাম হতে গ্রেফতার করা হয়। এছাড়াও নিয়মিত মামলার এজাহারনামীয় মূল আসামি আলাইপুর মহাজনপাড়ার খাকসার আলীর ছেলে মিজান (৩৫)-কে গ্রেফতার করা হয়।
ওসি সেরাজুল হক জানান,গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ অভিযান জনগণের জানমালের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে আইনানুগ ব্যবস্থা গ্রহণে  বদ্ধপরিকর।